1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ সোমবার (২৭ জুলাই ২০২৬) খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সহায়তা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (Ashi ka Development Associates)। স্টার্ট ফান্ড বাংলাদেশ (Start Fund Bangl adesh)-এর সহযোগিতায় B075 প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতিদীপক সেন।

অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেফগার্ড ফোকাল ঝুমলিয়া চাকমা এবং উপজেলা ফোকাল তঞ্চঙ্গ্যা টি.এফ. টার্জানিন।

এ সময় মোট ১০০ জন উপকারভোগীর মাঝে ১০০টি খাদ্য ও হাইজিন কিট (Food & Hygi ene Kits) বিতরণ করা হয়। পাশাপাশি ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা সামগ্রী (Educat i on Support Mat er i als) এবং ১০টি পরিবারের মাঝে আশ্রয়ণ উপকরণ (Shelter Kits) প্রদান করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews