1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ গননা করুন

– শামা ওবায়েদ ইসলাম রিংকু

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে।

তিনি আরো বলেন, আমার পিতা মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমান দলবল নির্বিশেষে নগরকান্দা, সালথা ও ফরিদপুরের উন্নয়ন মূলক কাজ করে গেছেন।

জুলাই যুদ্ধ একদিনের ফসল নয়, রাষ্ট্র নায়ক তারেক জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের এই নতুন বাংলাদেশ।

তিনি আরো বলেন, একটি দলের নেতা কর্মীরা যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে অপপ্রচার করতেছে। এ বিষয়ে কোন কান না দিয়ে বরং প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ফরিদপুরের নগরকান্দায় রক্ত ঝড়া জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব কথা বলেন।

বুধবার বিকালে উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অণির্বান সংগ্রাম ও রক্ত ঝড়া জুলাই জাগরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি)।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নবকাম পল্লী কলেজের অধক্ষ্য মোঃ ওবায়দুর রহমান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মাদ ফজলুর রহমান, সহকারী এটর্ণি জেনারেল এ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews