1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান পিকুল, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাবেক সহ- সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সদস্য সাইয়েদুর রহমান বাবলু, নিজাম নকীব, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান মিজান, শফিকুল খান জনি, সফিকুল ইসলাম মন্টু, সহিদুল ইসলাম, নাসির হোসেন, সন, আরিফুর রহমান হিমেল, শাহজালাল, ইমরুল কবির, প্রসেনজিৎ বিশ্বাস, সেলিম সরদার প্রমুখ।

উপস্থিত সাংবাদিক বৃন্দ দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন আইন পুর আলীম মাদ্রাসার সহ-সুপার আবুল হাসান।

বোরহান আনিস দীর্ঘ দিন যাবৎ ডায়বেটিস, চোখের সমস্যা ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগিতেছেন। প্রায় দেড় মাস ধরে ঢাকার ইষ্ট ওয়েষ্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews