1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘হাসপাতালের অংশীজন সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিপুল চৌধুরী, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোয়াজ্জেম হোসেন, আরএমও, মহলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মোফাকখার মোরশেদ খান, এডভোকেসি ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ। দীপময় তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দীপক সেন, সভাপতি, প্রেসক্লাব। প্রেজেন্টেশন করেন রাজেষ অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যগন। সঞ্চালনা করেন, স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (শফিক)।

সভায় স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করা, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগী ও সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews