ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ “শুমারিকর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় নৌযান শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মহালছড়ি উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী এবং খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মোঃ রিয়াসাদ উদ্দিন । এতে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, জুনিয়র পরিসংখ্যান সহকারী তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নৌযান খাতের সঠিক চিত্র, নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুমারিকর্মীরা নির্ধারিত এলাকায় গিয়ে নৌযান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
উল্লেখ্য, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শুমারিকর্মীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে পরিচালিত এ শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য মহালছড়ি উপজেলা পরিসংখ্যান অফিস সুত্রে মতে মহালছড়ি উপজেলা নৌযান তথ্য শুমারীর তথ্য সংগ্রহকারী হিসেবে ৪ (চার) জন কে দায়িত্ব দেয়া হয় এবং জোনাল অফিসার হিসেবে এসএম নাসির উদ্দীন(উপজেলা পরিসংখ্যান অফিস) কে দায়িত্বে দেয়া হয়।
Leave a Reply