1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়ির মাইসছড়ি লোমহর্ষক হত্যাকাণ্ড, রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে খুন ও মালামাল লুট

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৮ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নরেন্দ্র কারবারি পাড়ায় শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে একা থাকা নিকা ত্রিপুরা (৩০) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাকাণ্ডের পর তার ঘর থেকে মালামাল চুরির ঘটনাও সামনে এসেছে। ফলে ঘটনাটি নিছক চুরি, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় নিকা ত্রিপুরা বাড়িতে একাই ছিলেন। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে ঘর থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়।

ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে হত্যার আগে ওই নারী যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন-এমন প্রাথমিক আশঙ্কা। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।

এদিকে, বাড়িতে একা থাকা একজন নারী কীভাবে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হলেন, হামলাকারীরা কীভাবে সেখানে প্রবেশ করল এবং হত্যার পর কী কী মালামাল নিয়ে যাওয়া হয়েছে-এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। চুরির উদ্দেশ্যেই হামলা হয়েছিল, নাকি হত্যার ঘটনা আড়াল করতে চুরির ঘটনা ঘটানো হয়েছে, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

নিহত নিকা ত্রিপুরার স্বামী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সাধারণ আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। স্বামী কর্মস্থলে থাকায় ঘটনার সময় নিকা ত্রিপুরা বাড়িতে একা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং চুরির সঙ্গে হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না-এসব বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনেই নিকা ত্রিপুরার মৃত্যুর প্রকৃত কারণ এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা স্পষ্ট হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews