1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৮ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে অত্যন্ত উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ উদযাপন’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক প্রতিযোগিতা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তার লেখনী আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শেখায়। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন ও কর্মের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা।”

সভাপতির বক্তব্যে বিপুল বিকাশ খীসা বলেন, “উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরাসরি জাতীয় কবির দর্শন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।”

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সবশেষে, মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি দৃষ্টিনন্দন ডিজিটাল ব্যানারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি এবং অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সম্বলিত ব্যানার টানানো ছিল, যা আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো অনুষ্ঠানটি অডিটোরিয়ামের মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews