1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭২ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন কীটনাশক বিক্রেতা ও একজন খুচরা সার ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews