1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

উন্নয়ন ও জনসমস্যা সমাধানে গণমাধ্যমের সহযোগিতা চাইলো খাগড়াছড়ি জেলা পরিষদ

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের সোমবার (৩১ আগষ্ট ২০২৬) বেলা ১২.০০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের কাছে এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরাও জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদ এবং গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে জেলার সমস্যা তুলে ধরে উন্নয়নের পথকে আরও সুগম করা সম্ভব।

নবগঠিত ১১তম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণ এবং জেলার সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews