1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখার হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক দলাদলি নিরসন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক দলাদলি নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। মাদক, জুয়া, কিশোর অপরাধসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে।”

সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক দলাদলি নিরসন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক বিরোধ ও সামাজিক দলাদলি পরিহার করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মাগুরা জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, মোঃ মোতালেব হোসেন সিকদার, বুনাগাতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews