1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা গেছে। এতে দরিদ্র দিনমজুর মোঃ সুমার আলীর পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।

স্থানীয়রা জানান, আকস্মিকভাবে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় গোয়ালঘরে থাকা গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত গরুগুলোই ছিল দিনমজুর সুমার আলীর পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান সম্বল।

ঘটনার খবর পেয়ে মহালছড়ি উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ মোখলেছার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সম্ভবত কোনো বস্তু পড়ে লাইনে ব্লাস্ট হয়ে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটিকে পুনর্বাসন ও সরকারি উদ্যোগে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews