1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৭ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পাহাড়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট ২০২৬’।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মহালছড়ি জোন এলাকায় আয়োজিত এ টুর্নামেন্টে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসির আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাত্রা থোয়াই মারমা।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ। বাংলাদেশ সরকারের সবুজায়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অংশগ্রহণকারী ১৬টি দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়।

খেলার মাঠ থেকে পরিবেশ সংরক্ষণের এই বার্তা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের এমন উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুদে শিল্পীরা পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে নৃত্য পরিবেশন করেন। তাদের প্রাণবস্ত পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল ও আনন্দমুখর।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; খেলাধুলার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একত্রিত করা এবং পারস্পরিক বন্ধন, আস্থা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করা।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট ২০২৬ ঘিরে মহালছড়ির ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এ আয়োজন পাহাড়ের সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। উল্লেখ্য আজকের উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব ১ (এক) -০ (শুন্য) গোলে মুড়াপাড়া একতা সংঘ কে পরাজিত করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews