1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ৫ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ির আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহযোগিতা করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল, খাগড়াছড়ি, পুষ্টিবিদ রেমী চাকমা।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মুনজুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রজেক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা।

প্রশিক্ষণে শিশুদের তীব্র অপুষ্টি দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যান সহকারীগণ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews