1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্ণামেন্টে সদরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্ণামেন্টে সদরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকালে কৃষ্ণপুর স্পোটিং ক্লাবের আয়োজনে সদরপুর ফুটবল একাদশ নগরকান্দা ফুটবল একাদশকে ফাইনালে ৩-২ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রথমার্ধে সদরপুর ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে নগরকান্দা আরো একটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান।

উভয় দলেই দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এর মধ্যে নগরকান্দা ফুটবল একাদশের হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইসা ফয়সাল ও জাহিদ হোসেন অংশগ্রহন করেন। এছাড়া দু’দলেই ঢাকার বড় দলের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেদিয়ে খেলাটি শেষ হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। দুপুর থেকেই নগরকান্দা, সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসনসহ আশেপাশের এলাকা থেকে দর্শকরা আসতে শুরু করে। এক পর্যায় মাঠে তিল ধরার ঠাই থাকেনা। এসময় মাঠের আশপাশের উচু ভবনগুলোর ছাদে, গাছের মাথায় এমনকি মোবাইল ফোনের টাওয়ারে উঠে দর্শকদেরকে খেলা উপভোগ করার দৃশ্য চোখে পরে। আইনশৃঙ্খলা বাহিনীকে দর্শকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়, তবে কোনপ্রকার অঘটন ছাড়াই খেলাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি), মোঃ পলাশ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জ্জামান বদু, নগরকান্দা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, নগরকান্দা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, বিএনপি নেতা গোলজার হোসেন শরীফ, ওলামা দল নেতা মজিবুর রহমান, সদরপুর বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম (হিরু) ও মোঃ বিল্লাল হোসেন ফকির, ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews