1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মহালছড়ি জোনের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আওতায় মহালছড়ি জোনের আয়োজিত মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৩ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি।

গত ২৫ আগষ্ট হতে শুরু হওয়া পাহাড়ি-বাঙ্গালী সব সম্প্রদায়ের তরুণ বেকার যুবকদের সমন্বয়ে প্রায় ৩ সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করায় মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews