1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ গননা করুন

সোহাগ সন্ধিঃ ফটকি নদী পুনরুদ্ধার ও মাছের অভয়াশ্রম পরিদর্শন, মাঠপর্যায়ে NbS-এর বাস্তব প্রয়োগ দেখলেন সাংবাদিক-মৎস্য কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা ১৪ সেপ্টেম্বর ২০২৬: জলাভূমি ও স্বাদুপানির মাছ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীল জীবিকা গড়ে তুলতে প্রকৃতি-ভিত্তিক সমাধান বা Nature-based Solutions (NbS)-এর গুরুত্ব তুলে ধরে মাগুরায় দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ও ১৪ সেপ্টেম্বর মাগুরায় “Capacity Building Training on NbS Monitoring, Implementation and Integration” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে IUCN Bangladesh। প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিক, মৎস্য কর্মকর্তা, কমিউনিটি-বেইজড অর্গানাইজেশন (CBO) এবং যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠপর্যায়ে প্রকৃতি-ভিত্তিক সমাধানের বাস্তব প্রয়োগ পরিদর্শন। দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের কানুদার খাল, ফটকি নদী ও নবগঙ্গা নদীর নির্বাচিত NbS বাস্তবায়নস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা মাছের অভয়াশ্রম, নদী ও খাল পুনরুদ্ধার এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে চলমান উদ্যোগগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠী ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

ফটকি নদীতে পুনরুদ্ধারের উদ্যোগ Biodiversity for Resilient Livelihoods (B4RL) প্রকল্পের আওতায় ফটকি নদীর প্রায় ৬ কিলোমিটার পুনঃখনন ও পুনর্বাসন করা হয়েছে। এর লক্ষ্য নদীর জলধারণ ও জলপ্রবাহের সক্ষমতা পুনরুদ্ধার করা।

স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা অনুযায়ী, বিভিন্ন এলাকায় পুনঃখননের পর পানির প্রবাহ ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি, বর্ষাকালে পানি নিষ্কাশনের উন্নতি এবং শুষ্ক মৌসুমে পৃষ্ঠস্থ পানির প্রাপ্যতা বাড়ার মতো পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্থানীয়রা স্বরপুটি, রয়না, বাছা ও পাবদাসহ কিছু দেশীয় মাছের পুনরাগমনের কথাও জানিয়েছেন। তবে এসব তথ্য বর্তমানে স্থানীয় জনগোষ্ঠীর পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব নিশ্চিত করতে ধারাবাহিক বৈজ্ঞানিক ও কমিউনিটি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

তবে নদী রক্ষায় এখনও রয়েছে নানা চ্যালেঞ্জ। স্থানীয়দের অভিযোগ, নদীতে অবৈধভাবে সরাসরি বজ্র ফেলা, নদীর আশপাশে বর্জ্য অব্যবস্থাপনা এবং কচুরিপানার অবাধ বিস্তারের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুধু পুনঃখনন নয়, সমন্বিত উদ্যোগই কার্যকর NbS প্রশিক্ষণে বিশেষভাবে তুলে ধরা হয়, শুধু নদী পুনঃখনন করলেই একটি পূর্ণাঙ্গ প্রকৃতি-ভিত্তিক সমাধান নিশ্চিত হয় না। নদীর প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার, মাছের প্রজনন ও আশ্রয়স্থল সংরক্ষণ, নদীতীরের বনায়ন, ক্ষতিকর মাছ ধরার পদ্ধতি নিয়ন্ত্রণ, দূষণ ও দখল রোধ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা প্রয়োজন।

প্রশিক্ষণে বলা হয়, একটি নদী শুধু পানিপ্রবাহের পথ নয়; এর সঙ্গে জল, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসম্পদ, খাদ্য, জীবিকা এবং মানুষের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। ফলে নদী ও জলাভূমি ব্যবস্থাপনায় পরিবেশগত ও সামাজিক-উভয় দিক বিবেচনায় নেওয়া জরুরি।

স্থানীয় মানুষের জ্ঞানকে গুরুত্ব প্রশিক্ষণে Locally Led Adaptation (LLA)-এর ওপরও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমস্যা চিহ্নিতকরণ, সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তি ও সমতা এবং কমিউনিটি-ভিত্তিক পর্যবেক্ষণকে NbS পরিকল্পনা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।

এ ছাড়া Climate Risk, NbS-এর ধরন ও প্রয়োগের মানদণ্ড, climate vulnerability risk assessment, risk mitigation, governance, institutional coordination and communication, gender-responsive and inclusive NbS, implementation, monitoring and integration বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন হয়।

প্রশিক্ষণে IUCN Global Standard for NbS-এর আলোকে স্থানীয় পর্যায়ে প্রকৃতি-ভিত্তিক উদ্যোগের কার্যকারিতা, অন্তর্ভুক্তিমূলক শাসন, জীববৈচিত্র্য সংরক্ষণ, adaptive management এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব প্রশিক্ষণের আরেকটি গু গুরুত্বপূর্ণ বিষয় ছিল NbS নিয়ে দায়িত্বশীল সংবাদ ও যোগাযোগ। অংশগ্রহণকারী সাংবাদিক ও যোগাযোগসংশ্লিষ্টদের বলা হয়, কোনো প্রকল্প বা উদ্যোগ নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়নকারী কারী প্রতিষ্ঠানের বক্তব্যের ওপর নির্ভর না করে স্থানীয় জনগোষ্ঠী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীন বিশেষজ্ঞ বা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রকল্পের পরিবর্তন, প্রভাব, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরা প্রয়োজন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের পর্যবেক্ষণের ভিত্তিতে NbS-এর বিভিন্ন standard ও criteria-এর সঙ্গে বাস্তব উদ্যোগের সামঞ্জস্য মূল্যায়ন করেন। পাশাপাশি এসব উদ্যোগের কার্যকারিতা, স্থায়িত্ব, অন্তর্ভুক্তি এবং ecological benefits কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে দলীয় কার্যক্রম ও উপস্থাপনায় অংশ নেন।

প্রকল্পের আওতায় বাস্তবায়ন সুইডেন দূতাবাসের অর্থায়নে CNRS-এর নেতৃত্বে IUCN, BELA, North South University (NSU), CEDIO ও PRERONA-এর অংশীদারত্বে শ্যামনগর, দাকোপ, কয়রা ও মাগুরায় বাস্তবায়িত হচ্ছে “Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh” প্রকল্প।

প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন। তাঁরা হলেন Mr. Md. Anisur Rahman, IUCN Consultant; Mr. Md. Tareq Aziz, Programme Officer, IUCN Bangladesh; এবং Ms. Kazi Zenifar Azmiri, Programme Associate, IUCN Bangladeshi

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিক, মৎস্য কর্মকর্তা, CBO ও যুব প্রতিনিধিদের মধ্যে প্রকৃতি-ভিত্তিক সমাধান সম্পর্কে জ্ঞান ও মাঠপর্যায়ে তা পর্যবেক্ষণ ও মূল্যায়নের দক্ষতা বাড়বে। একই সঙ্গে ফটকি নদীর মতো স্থানীয় নদী ও জলাভূমি পুনরুদ্ধার, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর টেকসই ও সহনশীল জীবিকা নিশ্চিত করতে স্থানীয়ভাবে পরিচালিত উদ্যোগগুলো আরও কার্যকর ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews