বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান খোকন মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দলীয় পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে স্বেচ্ছায় শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগসহ দলীও সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার এই সিদ্ধান্ত সম্পূর্ন ব্যক্তিগত এবং কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর প্রতি অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য নয়। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমার পদত্যাগ পত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও অনুরোধ জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত এই মুহুর্তে কোন দলের সাথে যোগ দিচ্ছিনা। তবে মনে ইচ্ছা হলে যে কোন দলে যোগ দিলেও দিতে পারি। সেটা সময় সাপেক্ষে। আপাতত শারীরিক ও পারিবারিক সমস্যার কারনেই বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ পুড়াপারা ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, যুগ্ম- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক মিজানুর রহমান মিজান, নিজাম নকীব, সাইফুল ইসলাম সাইফ, ইমরুল কবির, শহিদুল ইসলাম, প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।
Leave a Reply