1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে শত বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ভাঙ্গা অবস্থিত কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা
আয়োজন কমিটির উদ্যোগে এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫-৩০ টি ছোট বড় নৌকা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম – আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় সংসদ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, দীর্ঘ বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, লাঠি খেলা, পুতুল নাচ, জারি সারিগানসহ আরো পুরনো দিনের ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

হাজার হাজার দর্শক নদীর দুই পাশে, আশেপাশের ভবনের ছাদে, ব্রীজের উপর দাঁড়িয়ে ও নদীতে নৌকা ট্রলার নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ভাঙ্গায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভাঙ্গা সদর বাজারসহ এর আশপাশে বসেছিলো মিষ্টান্ন, খেলনা, মাটির তৈরী জিনিসপত্র, কসমেটিক, খাবারের হোটেল, খই চিরা, পোশাকসহ বিভিন্ন ধরনের দোকান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews