1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপি গাজী নজরুলের চার দিন, প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড নাশকতার মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দুপুরের আগে ছয় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না হুথিরা, দাবি ট্রাম্পের শেষ উইকেটের নাটকে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ ৩-০ অস্ট্রেলিয়ার লোকসান কমাতে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, জানাল বিপিসি দেশের বাজারে আজ সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

নাশকতার মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ গননা করুন

একতা ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বয়স ৬০ বছর।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে শরিফুদ্দিন রিমনকে গ্রেফতার করা হয়েছে।

শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে শরিফুদ্দিন রিমনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews