1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

চেম্বারে বিজয়ীদের নাম ঘোষণা করল যশোর নির্বাচন কমিশন

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ গননা করুন

একতা ডেস্কঃ যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা দেয়া হয়েছে। রবিবার দুপুরে চেম্বার ভবনে বিজয়ীদের নাম ঘোষণা করেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন। এসময় চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীনসহ নির্বাচিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ঘোষণায় বলা হয়, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। বিজয়ীরা হলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও প্যানেল লিডার মিজানুর রহমান খান, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, সাজ্জাদুর রহমান সুজা, তানভিরুল ইসলাম সোহান, গোলাম রেজা দুলু, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, এজাজ উদ্দিন টিপু, খাইরুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মো. নূরুজ্জামান, মোকসেদ আলী, কাসেদুজ্জামান সেলিম, সাজ্জাদুল করিম কাবুল, সাইফুল ইসলাম লিটন, নূর আলম পাটোয়ারি, রেজাউল করিম, শাহজাহান আলী খোকন ও ইসমাইল হোসেন মিলন। এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল ৭ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যাহার করে নেয়ায় ৩০ নভেম্বর আর ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়েছেন।

তথ্যসূত্রঃ কল্যাণ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews