1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডলার ও সুইফট সম্পূর্ণ বাদ দিয়েছে রাশিয়া-ইরান আর্থিক লেনদেন

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ গননা করুন

একতা ডেস্ক: অতি সম্প্রতি চমক লাগা খবর বেরিয়েছে। আর তা হলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলারকে সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন। ইরান ও রাশিয়া উভয় দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ফারজিন বলেন, আমেরিকার নিয়ন্ত্রিত ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা সুইফটকে পাশ কাটিয়ে কীভাবে নিজেদের মধ্যে অর্থ আদানপ্রদান করা যায় তার কৌশল বের করেছে মস্কো ও তেহরান। রাশিয়ার একট অনলাইন পেমেন্ট সিস্টেমের সঙ্গে ইরানের একই রকম একটি ব্যবস্থার সংযোগ ঘটানোর উদ্বোধনি অনুষ্ঠান শেষে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুদেশের পেমেন্ট সিস্টেমের সংযোগ ঘটে যাওয়ায় এখন থেকে ইরানের ব্যাংক একাউন্টের কার্ডধারীরা তাদের কার্ড ব্যবহার করে রাশিয়ার এটিএম বুথগুলো থেকে টাকা তুলতে পারবেন। এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে রাশিয়ার নাগরিকদের জন্য ইরানের এটিএম বুথগুলো থেকে টাকা তোলার পথ উন্মুক্ত হবে।

ইরানের আস্ত দেশীয় ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃসংযোগ ঘটানোর জন্য ‘শেতাব’ নামক একটি ব্যবস্থা চালু রয়েছে। মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, রাশিয়ার পর এখন অন্যান্য দেশের সঙ্গেও এই ব্যবস্থার সংযোগ ঘটানোর চেষ্টা চলছে। তবে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা চলছে তিনি সেসব দেশের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।

তথ্যসূত্রঃ রেডিও তেহরান

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews