1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

মহালছড়ি ও মাইসছড়িতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬৩ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি ও মাইসছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা এবং জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মহালছড়ি উপজেলার দুটি পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান অটুট থাকুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews