1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

মহালছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার দিল উপজেলা বিএনপি পরিবার

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮৬ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মন্দির দুটি পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ ও মোঃ শহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

পরিদর্শনকালে উভয় মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক সৌজন্য উপহার গ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নেতৃবৃন্দের এ মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সৌজন্য উপহার প্রদানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা উঠে আসে। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার-এমন চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে মহালছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews