1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছবিটি রোবটের আঁকা দাম উঠে গেল ১৫ কোটিতে

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৭ গননা করুন

একতা ডেস্ক: মানুষ নিয়ন্ত্রিত একটি যন্ত্রের নাম রোবট। তার ভাবনাচিন্তা সবই অঙ্কে বাঁধা। কিন্তু শিল্প তো অঙ্ক নয়। রং-তুলি-ক্যানভাসে ছাড়াও তার নেপথ্য থাকে ভাবনা, কিছু আবেগ, অভিজ্ঞতা, আর কিছু মনন। তবেই গিয়ে রং-তুলি মিলেমিশে ছবি ফোটায় ক্যানভাসে। শিল্পে তাই এত দিন আবেগ আর ভাবনাপ্রবণ মানুষেরই আধিপত্য ছিল। কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্রমানব শিল্পী। নাম এআই-ডিএ’। রং-তুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে ১৩ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। এই প্রথম কোনও মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড ছবি আঁকল। তবে সে ছবি কেউ অত দাম দিয়ে কিনতে পারে, তা আন্দাজও করতে পারেনি লন্ডনের নিলামঘর সদবি। সাড়ে ৭ ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি তারা রেখেছিল সদবির ডিজিটাল আর্ট সেলে। কর্তৃপক্ষ ভেবেছিলেন, ওই ছবির দাম ২ লক্ষ ডলারও ছুঁতে পারবে না। খুব বেশি হলে দাম উঠতে পারে ১ লক্ষ ৮০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দেড় কোটি টাকার আশপাশে। কিন্তু নিলাম শুরু হওয়ার পরে দেখা যায়। রোবটের শিল্পীর আঁকা ছবি রেকর্ড ভেঙে ১১ কোটি ছাড়িয়ে গিয়েছে। দেখে চমকে গিয়েছেন সদবি কর্তৃপক্ষ। কিন্তু কী এমন ছিল। সেই ছবিতে? ক্যানভাসে কী এঁকেছিল শিল্পী রোবট?

সদবি কর্তৃপক্ষ সেই ছবি প্রকাশ করেছেন। গাঢ় খয়েরি রঙের ক্যানভাসে ফুটে উঠেছে একটি মুখাবয়ব। তবে সেই মুখাবয়ব সম্পূর্ণ নয়। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘এআই গড’। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় কৃত্রিম মেধার ঈশ্বর’। ছবিটি অবশ্য রক্ত-মাংসের মানুষেরই। একজন প্রখ্যাত গণিতজ্ঞ অ্যালান টিউরিং। ১৯৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওই গণিতজ্ঞ সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাঙ্কেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করে। বলা হয়, টিউরিংয়ের ওই পদ্ধতিই নাৎসি এবং তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলিকে জিততে সাহায্য করেছিল। পরে টিউরিংয়ের হাত ধরেই কৃত্রিম মেধার সূচনা হয়। টিউরিংকে তাই বলা হয়, কৃত্রিম মেধার জনক। আবার এই টিউরিংই কৃত্রিম মেধার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। হিউম্যানয়েড বা মানুষ সদৃশ রোবট ‘এআই ডিএ’ তার প্রথম শিল্প উৎসর্গ করেছে টিউরিংকেই।

ছবিতে দেখা টিউরিংয়ের মুখের বিভিন্ন অংশ ভেঙেচুড়ে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে শিল্পী রোবট। ছবির ব্যাখ্যা করতে বসে বিশেষজ্ঞরা বলেছেন, টিউরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনিয়েছিলেন, ওই ছবি সে সমস্যারই প্রতিফলন। তবে এআই-ডিএ’ ওই ছবি তার ‘টিম-এর সঙ্গে আলোচনার পরে এঁকেছে বলে জানিয়েছে সদবি। তারা বলেছেন, আঁকার আগে এআই-ডিএ টিমের সকলের সঙ্গে আলোচনা করেছিল কৃত্রিম মেধাকে ভাল কাজে ব্যবহার করার বিষয়ে। তার পরেই ওই ছবি আঁকে সে। জানা যায়, এআই-ডিএ হল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অতি বাস্তববাদী যন্ত্রমানব।

উল্লেখ্য যে, এই অপু বিশ্বাস হাসিনার এমন অন্ধ ভক্ত ছিলেন যে নিজের দেবীর আসনে বসিয়েছিলেন। হাসিনাকে পরিচয় দিতেন নিজের মা হিসেবে, আইডল হিসেবে। জুলাই গণঅভ্যুত্থানে ইতিহাসের বর্বরোচিত হামলা করা হলেও এই অপু বিশ্বাস একটি কথাও বলেননি। বরং নেটিজেনদের দাবি, আলো আসবেই শিরোনামে ছাত্র-জনতার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল সেখানে অপু ছিল কিনা তা খতিয়ে দেখীর।

তথ্যসূত্রঃ ইনকিলাব

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews