1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ০৪ নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ছাত্তার সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন।
সভা শেষে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews