1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৪ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ৩ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর।

২০০১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শালিখার রাজনৈতিক অঙ্গনে এক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠকের অবসান ঘটে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘জাগো দল’ প্রতিষ্ঠা করলে মুন্সি শহিদুর রহমান শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি শালিখা উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি শালিখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও মানুষের সেবা করেছেন। সর্বশেষ তিনি ৩ নম্বর আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দল ও সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা এবং রাজনৈতিক অবদান শালিখার বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews