ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার।
সভায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত কর্মসূচির আলোকে আগামী ৮ নভেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩টায় মহালছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply