1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

স্কুলে ভর্তিতে গণভবন ও কলোনি কোটা বাতিল হচ্ছে

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ গননা করুন

একতা ডেস্কঃ আগামী শিক্ষা বছরে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এবার প্রকাশিত ভর্তি নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। নাতি-নাতনি কোটা বাদ দিয়ে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে। এছাড়াও কিছু কোটা প্রথা বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো হলো গণভবন কোটা এবং কলোনি কোটা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন গণভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা শতভাগ কোটা সুবিধায় ভর্তির সুযোগ পেতো। এবার সেই কোটা বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রাজধানীর নামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিল এজিবি কলোনি কোটা রয়েছে। কলোনিতে বসবাস করা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছেলেমেয়েরা অলিখিতভাবে কোটা সুবিধা পেয়ে আসছে। সেই কোটাও এবার বাতিল করা হবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, এসব কোটায় ভর্তিতে অনিয়মের অভিযোগ পুরোনো। অন্যান্য স্কুলের মতোই এগুলোতেও শুধু লটারির মাধ্যমেই ভর্তিচ্ছু নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা শিক্ষা অধিদপ্তর ও টেলিটককে জানিয়ে দেওয়া হয়েছে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews