1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গণবিরোধী সকল আইন সংস্কার করা হবে: বাদ যাবে না সাইবার সিকিউরিটিও

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩০ গননা করুন

একতা ডেস্ক: সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী সকল আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রবিবার দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময়সভায় এ কথা জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল তখন। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন। এই সময় যেন আবার ফিরে না আসে।

তিনি আরো বলেন, ‘আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের আশায় বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব।’

তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, ‘শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে- গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।

তথ্যসুত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews