1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

সাবেক জেলসুপার বজলু ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্ক: কক্সবাজার জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ ও তার স্ত্রী নাছিমা সুলতানার ঢাকা ও নারায়নগঞ্জের সম্পত্তি ক্রোক করে ওই সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ ওই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় আদালত ওই আদেশ দেন। একই কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাখাওয়াত হোসেন মামলাটি তদন্ত করছেন।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রোক করা সম্পত্তির মধ্যে ঢাকায় ৬টি প্লট ও নারায়নগঞ্জে জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। দুদক সূত্র মতে, মামলার তদন্তকালে সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দের স্ত্রী ও মামলার আসামি নাছিমা সুলতানার নামে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৫৯ টাকার স্থাবর সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। কিন্তু তদন্তকারি সংস্থা গোপন সুত্রে জানতে পারে, আসামি বজলুর রশিদ আখন্দ ও নাছিমা সুলতানা ওই সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করা চেষ্টা করেছেন। ওই তদন্তের আলোকে আদালত তাদের সেই সব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়ার পাশাপাশি সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন।

আদালতের দেওয়া আদেশে ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে, রাজধানী ঢাকার ডেমরা এলাকার ৩ কাঠা জমি, খিলগাঁও এলাকার গোড়ান মৌজার ১৩ জন অংশীদারে কেনা জমির মধ্যে আসামির ২৭ দশমিক ৫০ শতাংশ জমি, ওই জমিতে ২০১৮-২০১৯ করবর্ষে নির্মিত ফ্ল্যাট, ডেমরা এলাকার আমুলিয়া মৌজার ৯ শতক জমির মধ্যে ৫০ শতাংশ মালিকানার ৪ দশমিক ৫ শতাংশ জমি, খিলগাঁও এলাকার গোড়ান মৌজায় ১২ জনের নামে কেনা সম্পদের আসামির অংশ ২৯ দশমিক ৪৭ শতাংশ জমি ও একই মৌজায় ১২ জনের নামে কেনা জমির মধ্যে আসামির অংশ ১ দশমিক ৯৬৪ শতাংশ জমি।

তাছাড়াও নারায়নগঞ্জের রূপগঞ্জে কামতা মৌজায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি চাকুরিজীবী ক্যাটাগরিতে পাওয়া ২৪ নম্বর সেক্টরের ৩০৭ নম্বর রোডের ৩ কাঠা আয়তনের ৩৭ নম্বর প্লটও রয়েছে। এসব সম্পদের মধ্যে ঢাকার জমি দেখভালের জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও নারায়নগঞ্জের জমি দেখভালের জন্য নারায়নগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে রিসিভার নিয়োগ করেছেন কক্সবাজার স্পেশাল জজ আদালত।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজ উল্যাহ। তিনি জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দের স্ত্রী নাছিমা সুলতানার সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ঢাকা ও নারায়নগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট স্ব স্ব এলাকার সম্পদ ক্রোক করে ওই সব সম্পদের রিসিভারের দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের ২৮ অক্টোবর অনিয়ম-দুর্নীতি, তদন্ত, বদলিসহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়। দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ হুমায়ুন বিন আহমদ নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। ইতোপূর্বে গত ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন মামলাটি রুজু করার অনুমোদন দেয়।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews