1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৯২ গননা করুন

একতা ডেস্ক: নাটোরের মীরপাড়া ও পালপাড়ার দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে চার ডাকাতকে লুষ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর, বুধবার নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরে পুলিশ সুপার মারুফাত হোসাইন এর তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি(৩৬), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ(২৭), সিংড়া উপজেলার মারি মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক(২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের নীলাচন্দ্র ছেলে মিন্টু কুমার(৩২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয়জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মীরপাড়া মহল্লার উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহাগ্রার স্বপন কুমার কুণ্ডু নাটোর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাটোর থানা পুলিশ নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লিখিত চার ডাকাতকে গ্রেপ্তার করে।

তিনি জানান, এ সময় তাদের কাছ থকে একটি স্বর্ণের চেইন, একটি সোনার আংটি, ২৪ ক্যারেট গলিত ঝুর স্বর্ণ, একটি লোহার তৈরি চাপাতি, একটি ছোড়া, দুটি হাঁসুয়া, দুটি মোবাইল ফোন এবং স্বর্ণ বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ডাকাতির সাথে জড়িত বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews