1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে পর্দায় পদার্পণ করছেন শফিক রেহমান

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ গননা করুন

একতা ডেস্ক: প্রায় আট বছর বন্ধ থাকার পর লাল গোলাপ অনুষ্ঠান নিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। ইতোমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ডিং হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। শফিক রেহমান বলেন, ‘প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠানের দুটি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

তিনি সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন। তবে টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। লেখক, সম্পাদক, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন শফিক রেহমান।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ প্রচার হয়েছে। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়। সমসাময়িক দেশী বিদেশিঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের অগাস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ অগাস্ট সরকার পতনের ছয় বছরের প্রবাসজীবন থেকে ১৮ অগাস্ট দেশে ফেরেন শফিক রেহমান।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews