1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ উদ্ধারকর্মী এবং সিরিয়ায় ১৫ নিহত

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ লেবাননের স্বাস্থ্য ও উদ্ধার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন লেবাননি উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানায়, রাজধানী ও তার আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

লেবাননের জরুরি উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া তাদের সহকর্মীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছিলেন বলে ওই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। এতে অন্তত তিনজন সিভিল ডিফেন্স সদস্য আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননের সিভিল ডিফেন্স বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা বিশ্বের অন্যতম যুদ্ধবিধ্বস্ত এ দেশে গুরুত্বপূর্ণ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় একে ‘লেবাননের রাষ্ট্র-পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানায়। একই সঙ্গে ‘এটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলের দ্বিতীয় হামলা বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে আরবসালিম গ্রামে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত সিভিল ডিফেন্স ও উদ্ধার সংস্থা হেলথ অথরিটি অ্যাসোসিয়েশনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে চারজন প্যারামেডিকসহ ছয়জন নিহত হয়েছেন। এর আগে দামাস্কাসের পশ্চিমাঞ্চলীয় মাজ্জেহ এলাকায় অন্তত দুইটি বিমান হামলা চালায় এবং সিরিয়ার রাজধানীর উপশহর কুদসাইয়ায় একটি হামলা চালায় ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এসব হামলায় অন্তত ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

মাজ্জেহ এলাকায় উপস্থিত অ্যাসোসিয়েটেড প্রেসের একজন সাংবাদিক বলেন, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা একটি ভবনের বেজমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন অবকাঠামো ও কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

সিরিয়ায়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাজ্জেহ এলাকায় হামলাটি তাদের একটি অফিসকে লক্ষ্য করে চালানো হয়, যেখানে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উপদেষ্টা আলি লারিজানি সিরিয়ার রাজধানীতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে মাজারে ইরানি দূতাবাসে বৈঠকের অপেক্ষায় ছিলেন। এসময় এসব বিমান হামলা করা হয়।

তথ্যসূত্রঃ ইউএনবি

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews