1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঝিকরগাছায় ধানের গাদায় আগুন দিল প্রতিপক্ষ

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ গননা করুন

একতা ডেস্কঃ পূর্বশত্রুতার জের ধরে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খোলসী গ্রামের কৃষক শরিফুল ইসলামের ক্ষেতে ধানের গাদায় আগুন দেওয়া হয়েছে। গত বুধবার রাতে গ্রামের মেদের মাঠে এ আগুন দেওয়া হয়। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত রহমতুল্য সরদারের ছেলে। ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম বলেন, ১৫ কাঠা জমির ধান কেটে সেখানে গাদা দিয়ে রেখেছিলাম। শত্রুতা করে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, কাটা ধান বাড়িতে উঠানোর আগের রাতে ওই অমানুষরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার ও দেশের সম্পদ নষ্ট হয়েছে। এ ঘটনায় কৃষক শরিফুল ইসলাম চারজনের বিরুদ্ধে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন।

মামলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বাঁকড়া আইসিতে একটি অভিযোগ করেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্রঃ কল্যাণ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews