1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ গননা করুন

একতা ডেস্ক: মেহেরপুর জেলার গাংনীতে গুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য, সরকারি অনুদানের শাড়ী, কম্বল এবং টিসিবির মালামালসহ ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আজমাইন হোসেন টুটুলকে তার বাড়ী থেকে আটক করা হয়েছে।

খবর নিয়ে জানা যায়, উপজেলার ধলা গ্রামের মেম্বর আজমাইন হোসেন টুটুলের বাড়ীতে অবৈধ অস্ত্র ও সরকারি ত্রাণের মালামাল এবং টিসিবির মালামাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার জিজ্ঞাসাবাদে ১টি ওটার পান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, এবং সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রামবাসী সূত্র জানিয়েছে, টুটুল বিগত সময়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে বিএনপির মিছিল মিটিং সমাবেশে এ যোগদান করছেন। এব্যাপারে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মেম্বর টুটুলকে তার নিজ বাড়ী থেকে অস্ত্রসহ আর্টক করা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews