1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৮ ভরি স্বর্ণালংকার ও দু’কেজি রূপার গহনা লুটের মামলা

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ গননা করুন

একতা ডেস্কঃ লাখ টাকা দাবি করে আবার স্বর্ণের দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে যশোরে। জানা গেছে গত ১৫ নভেম্বর রাতে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের প্রকাশ চন্দ্র রক্ষিতের জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। পরবর্তীতে প্রকাশ চন্দ্র নিজে বাদী হয়ে একই এলাকার বড় মেঘলা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে জাহিদুল ইসলামের নামে কোতোয়ালি থানীয় একটি মামলা করেন।

প্রকাশ চন্দ্র মামলায় উল্লেখ করেন, সদর উপজেলার নতুনহাট বাজারে সৌরভ জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে তিনি ওই দোকানে ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাদীর কাছে আসামি জাহিদুল ইসলাম এক লাখ টাকা চাঁদা দাবি করেন। রাজি না হলে দোকান ভাংচুর ও লুটপাটের হুমকি দেয়া হয়। এরইমধ্যে নতুনহাট বাজারের কয়েকটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাণ্ডব দেখে ওইদিন বিকেলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ৮টার দিকে বাদীর বাড়ির সামনে এসে জাহিদুলসহ তার সহযোগী আরো অনেকে পূর্বে দাবিকৃত চাঁদার টাকা চান। আর না দিলে দোকান ভেঙ্গে লুটপাটের পর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। গভীর রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত জাহিদুলের নেতৃত্বে দোকানের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও দুই কেজি রূপার গহনা লুটপাট করে নেয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে বাদীর দোকানের পিছনে সোহেলের চায়ের দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে জাহিদুল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews