1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টে ন্যাটোর নতুন প্রধান হলেন

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ গননা করুন

একতা ডেস্ক: সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। ইউক্রেন যুদ্ধের সংকটময়

মুহূর্তে ও মার্কিন প্রেসিডেন্‌ট নির্বাচন সামনে রেখে ১ অক্টোবর, মঙ্গলবার এই সংস্থার দায়িত্ব নিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স- এর এ খবরে আরো উল্লেখ করা হয়েছে যে ব্রাসেলসে অবস্থিত ন্যাটো কার্যালয়ে নরওয়ের জেনস স্টলটেনবার্গের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন রুটে।

ন্যাটো কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রত্যাশা, ৩২ সদস্যের এই সংস্থায় স্টলটেনবার্গের অগ্রাধিকারগুলো রুটে ধরে রাখবেন। এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য সমর্থন চালিয়ে যাওয়া, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও ইউরোপীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ রাখা।

১৪ বছর প্রধানমন্ত্রীত্ব করা রুট্টে চলতি বছর অবসর গ্রহণ করেন। তিনি বরাবরই ইউক্রেনের কট্টর সমর্থক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ইউরোপীয় নেতাদের ‘প্রলাপ বকা বন্ধ’ করে মহাদেশীয় নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

স্নায়ুযুদ্ধকালে পশ্চিম ইউরোপের ওপর সোভিয়েত ইউনিয়নের যেকোনও হামলা প্রতিহত করতে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে সংস্থাটি দীর্ঘদিন পর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে এসে পড়ে।

নিজেদের দীর্ঘদিনের জোট নিরপেক্ষতার নীতি ঝেড়ে ফেলে যৌথ নিরাপত্তা সুবিধা পাওয়ার জন্য ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে সুইডেন ও ফিনল্যান্ড। জোটের যেকোনও সদস্যের ওপর আক্রমণ সবার ওপর হামলার সমান ও সবাই মিলে তা প্রতিহত করবে- এটাই হচ্ছে যৌথ নিরাপত্তার মূলনীতি।

পশ্চিমারা ন্যাটোকে প্রতিরক্ষা জোট বলে প্রচারণা চালালেও সংস্থাটিকে সবসময় রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবেই বিবেচনা করে এসেছে মস্কো।

কূটনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, নয়া প্রতিরক্ষা পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়নে বাড়তি সেনা, অস্ত্র ও অর্থ বরাদ্দে জোটের সদস্যদের সম্মত করানো হবে রুটের অন্যতম চ্যালেঞজ।

যুক্তরাষ্ট্র এই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলেও ন্যাটো সিদ্ধান্ত গ্রহণ করে ঐকমত্যের ভিত্তিতে। তাই সদস্যদের সমঝোতায় আনার চেষ্টা করাই ন্যাটো প্রধানের গুরুদায়িত্ব। দীর্ঘদিন জোট সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকায় এই পদের জন্য রুটেকেই যোগ্য ব্যক্তি বলে মনে করছেন কূটনীতিবিদরা।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews