একতা ডেস্কঃ বিনা মেঘে বৃষ্টির মতো যশোরে হঠাৎ ঝটিকা মিছিলে বেরিয়েছিল যুবলীগ। হাত গুটিয়ে বসে থাকেনি প্রশাসন। তিন যুবলীগ কর্মীকে সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা থেকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক ও দমন পীড়ন চালানোর প্রতিবাদে এক ঝটিকা মিছিল করে যশোর-মণিরামপুর মহাসড়কে। এ সময়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ধাওয়া কেেরআটক করে তিন যুবলীগ কর্মীকে। পরে তাদেরকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আটক তিন যুবলীগ কর্মীকে জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply