1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চাকরিতে পুণর্বহালের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাজীপুরে

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০০ গননা করুন

একতা ডেস্ক: চাকরিতে পুনর্বহাল ও নিয়োগসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে গজীপুর মহানগরের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কারখানার পোশাক শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের বেশিরভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন। শ্রমিক নিয়োগ বন্ধ থাকার কথা লেখা থাকলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। পুরুষ শ্রমিকেরা চাকরিতে যোগদান করার পর অযথা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন-এমন অভিযোগে তাঁরা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না বলে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান।

আজ সকাল সাড়ে আটটার দিকে ভোগরা এলাকায় শতাধিক শ্রমিক জড়ো হয়ে চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেন। পরে তাঁরা বিভিন্ন কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কারখানার ফটকের সামনে গিয়ে আহ্বান জানান। তাঁরা সাড়া না দিলে ইট-পাটকেল ছোড়া হয়। এমন পরিস্থিতিতে প্রথমে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া পর্যন্ত সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা ছুটি দেওয়ার পর অনেক শ্রমিক বাসায় চলে যান। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দেন। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশনসহ গাজীপুরে ১০টি কারখানা ছুটি দেওয়ার খবর পাওয়া গেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছেন। সকাল থেকে ১০/১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews