একতা ডেস্ক: উপস্থাপিকা মৌসুমী মৌ উপস্থাপনার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় ও মডেলিং করছেন। ইচ্ছে থাকলেও আজও সুযোগ হয়নি বড় পর্দায় কাজ করার। তবে জানা গেছে বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেয়েছেন তিনি। ১৯ নভেম্বর, মঙ্গলবার দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
যে অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রত্যাব দেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত। আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’
অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন, শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’ প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

Leave a Reply