1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই রাজধানীর কামারপাড়ায়

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকার তুরাগ পাড়ের কামারপাড়া এলাকায় একটি বাসায় ছিনতাইকারীরা এসিডে নিক্ষেপ করে মা ও মেয়েকে দগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় শিশু বিজয়িনী (২) ও তার মা সাথী রানী হালদারকে (৩৬) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশু ও তার মাকে বিকেলে হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনের শরীরই এসিড দগ্ধ হয়ে মাথা, মুখমন্ডলসহ শিশুটির ২০ শতাংশ ও তার মা সাথীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর। দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমডা গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন, আর মা সাথী রানী গৃহিনী। ৩ মেয়ের মাঝে সবার ছোট বিজয়িনী।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির কিছুটা অদূরে সেলুনে চুল কাটাতে যান সাথী। চুল কাটানো শেষে বাসায় ফিরছিলেন। তখন এক যুবক তার পিছু নেয়। বাসার গেটের সামনে পৌঁছলে তখন ওই যুবক তাকে জিজ্ঞেস করে, রফিক নামে কাউকে তিনি চেনেন কিনা। সাথী পিছন দিকে ঘুরে তাকাতেই তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে। সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় কোলে থাকা শিশুটিও এসিড দগ্ধ হয়। তার চিৎকারে প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে দ্রুত প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তিতে বিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। গলার চেইন ছিনতাই করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তার স্বজনরা। বাসার সামনের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুর্বৃত্তকে প্রাথমিকভাবে সনাক্ত করেছেন ভুক্তভোগী সাথী রানী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews