1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সুন্দরগঞ্জে ছয় পাবিশিষ্ট বাছুরের জন্ম

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন

একতা ডেস্কঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে একটি গাভী ছয় পায়ের এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। অস্বাভাবিক বৈশিষ্ট্যের সদ্যোজাত বাছুরটি দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন। ২২ নভেম্বর, শুক্রবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদের গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে রামদেব গ্রামের কৃষক ওই গ্রামের খামারি জাহাঙ্গীর আলম জিন্নাহর একটি গাভী ওই এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি অতিরিক্ত পা রয়েছে। অর্থাৎ চারটি পা থাকার কথা থাকলেও এটির পা ছয়টি। কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, গাভীটি সকালের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে আরও দুটি পা রয়েছে। অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গের বাচ্চা প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ায় গাভীটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে গাভীটি সুস্থ আছে।

তিনি আরও বলেছেন, এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ার প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন চিকিৎসক। এখন বাছুরটিও সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬ পা হলেও বাছুরটির কোন সমস্যা হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews