একতা ডেস্কঃ গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. আ. সাত্তার সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতা গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের মৃত আঃ বারেক সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চত করে শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, সাত্তার সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। যুবলীগ নেতা সাত্তার স্বৈরাচারী সরকারের আমলে এলাকার মানুষকে হয়রানি নির্যাতন করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Leave a Reply