1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জনতা শাহবাগ অবরোধকারী সনাতন ধর্মাবলম্বীদের হটালো

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন

একতা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার হন। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাকে গ্রেপ্তারের খবরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভের পর শাহবাগে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন তাঁর ভক্তরা। সোমবার রাত ৮ টার দিকে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হলে একদল তরুণ-যুবক তাদের ওপর হামলা করে। হামলায় সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। সেখানেও তারা চিন্ময়ের মুক্তি দাবি ও হামলার বিচার দাবি করেন।

চিন্ময়ের মুক্তির দাবিতে আন্দোলনের নেতৃত্ব থাকা সৈারভ দাস বলেন, ‘চিন্ময় দাসকে কেন ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তা জানতে আমরা ডিবি কার্যালয়ে গেলেও আমাদের কোনো কারণ জানানো হয়নি। পরে আমরা শাহবাগে অবস্থান নিলে একদল যুবক আমাদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আমরা চিন্ময় দাসের মুক্তি, হামলার নিন্দা জানাচ্ছি।’ চিন্ময় দাসকে মুক্তি না দিলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শাহবাগ মোড় এলাকা ঘুরে দেখা যায়, একদল তরুণ যুবক জাতীয় জাদুঘরের সামনে চেয়ার নিয়ে বসে আছে। অন্য একটি গ্রুপ পুলিশের উপস্থিতিতেই লাঠিসোঁটা নিয়ে ঘোরাঘুরি করছে। তারা কোন পক্ষের জানতে চাইলে বলেন, ‘আমরা সাধারণ জনগণ। আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ পাইলে পুলিশের হাতে তুলে দিচ্ছি আমরা: নাগরিক হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, চিস্ময়ের মুক্তির দাবি নিয়ে রাতে একদল শাহবাগে জড়ো হয়ে রাস্তা ব্যারিকেড দিতে চাইলে সাধারণ জনতা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে জানা নেই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews