1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নোয়াখালীতে বৃদ্ধার প্রাণ গেল বজ্রপাতের শব্দে

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৩ গননা করুন

একতা ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতের শব্দে সাহারা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২ অক্টোবর, বুধবার রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাহেরা খাতুন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীগ্রামের বাসিন্দা আজহার হোসেনের স্ত্রী ছিলেন।

বৃদ্ধার ছেলে শাহাদাত হোসেন বলেন, আমার মা ঘরে বসে ছিলেন। দিনভর আমাদের এখানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রাতে ঘরের পাশে একটি বজ্রপাত হয়। আম্মা সেই শব্দ নিতে পারেননি। বজ্রপাতের শব্দে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. আরিফ বলেন, গতকাল বজ্রপাতে দুইজন মানুষ মারা গেছেন। তার মধ্যে পাকলু মাঝি মাছ ধরতে গিয়ে মারা গেছেন। আর সাহারা খাতুন বজ্রপাতের শব্দে বসতঘরে মারা গেছেন। পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ। তিনি বলেন, বজ্রপাতে এক জেলে ও এক বৃদ্ধার মৃত্যুর সংবাদ শুনেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews