একতা ডেস্কঃ ময়মনসিংহ সদরের বিসিক এলাকায় কৃষিপণ্যের গুদামে আগুন লেগেছে। ২৯ নভেম্বর, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ওই গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) বিভাগের উপপরিচালক মতিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply