1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নিজস্ব ঠিকাদার কোটি টাকা নিয়ে উধাও

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন

একতা ডেস্কঃ ক্ষমতার দাপটে সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নিজস্ব ঠিকাদার পৌনে তিন কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের কাজ না করেই। ফলে পানছড়ি-খাগড়াছড়িবাসীর দুভোর্গ সীমার বাইরে চলে গেছে। এই রাস্তা দিয়ে এখন এক যাতায়াত করার পর ব্যাথার টেবলেট খেতে হয় যাত্রীদের। কোথাও কোথাও সড়কের চিহ্নও নেই। সড়কের অসংখ্য ছোট বড় গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। পৌনে তিন কোটি টাকা বিল পরিশোধ করেছে সড়ক বিভাগ। আর টাকা নিয়ে উধাও হয়ে গেছে ঠিকাদার। যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে এ সড়ক নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কের সাড়ে ২৫কিলোমিটার সড়কের সাড়ে ২০ কিলোমিটারই ভাঙা। এ সড়কে প্রতিদিন চলাচল করছে ৮ শতাধিক পন্য ও যাত্রীবাহী যানবাহন। সড়কের অসংখ্য ছোট বড় গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেশীরভাগ অংশ যানবাহন চলাচলের অনুপযোগী। পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুণ। চালকদের অভিযোগ পুরো সড়কটিতে গাড়ি চালানোর কোনো উপায় নেই। মাত্র ২৫ কিলোমিটার সড়কে যাতায়াত করতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টার বেশি সময়। একবার রাস্তায় চলাচল করলে অসুস্থ হয়ে পড়েন যাত্রী সাধারণ। তারা এর জন্য সড়ক বিভাগের গাফিলতিকে দায়ী করে বিচার দাবি করেছেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও খাগড়াছড়ি জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও সড়ক বিভাগে এখনো বহাল তবিয়তে গোপালগঞ্জ ও ফ্যাসিবাদের দোসরা। ফলে ব্যাঘাত ঘটছে হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত সরকারের নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews