1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ মির্জাপুরে

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ টাঙ্গাইল জেলার মির্জাপুরে একই পরিবারের ৪ জন বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে কালিমা পড়ে তারা মুসলমান ধর্ম গ্রহণ করেন।

যারা ধর্মান্তরিত হলেন, রুপম চাকমা (নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্ (৪০), স্ত্রী ছবি রানী চাকমা (নতুন নাম আমেনা বেগম (৩৯), মেয়ে সোনালী চাকমা (নতুন নাম মাফুজা আক্তার (১৮), ছেলে সীমান্ত চাকমা (নতুন নাম সাজেদুল ইসলাম (৭)।

খবরে জানা গেছে, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা রুপম চাকমা, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ ৪ জন ঢাকা নোটারি পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা নিবন্ধন সম্পন্ন করেন। পরে পবিত্র কালিমা পাঠ করে ইসলামি শরিয়তের নিয়ম অনুসারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা নাম পরিবর্তন করে মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা ড. সালাউদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়েন।

এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন বাবরসহ প্রায় ২ হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন। ধর্মান্তরিত আবদুল্লাহ্ পরিবারের সকলকে নিয়ে উপজেলার কুরনী এলাকায় ভাড়া বাসায় থাকেন। ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ বলেন, ইসলাম ধর্মে রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাশাপাশি আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews