1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাগেরহাটে নবজাতক উদ্ধার

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ গননা করুন

একতা ডেস্কঃ বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনখোলা এলাকায় সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা এক নবজাতককে উদ্ধার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। শনিবার রাতে মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে উদ্ধার করে।

এলাকাবাসীর সূত্র জানিয়েছে, শনিবার রাতে এক পথচারী সড়কের পাশে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয় লোকজন সেখানে। ছুটে আসে। নাজমা বেগম নীমে স্থানীয় । এক নারী রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর ওই নবজাতককে দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে এসে নবজাতককে উদ্ধার করে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শনিবার রাতেই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কে বা কারা নবজাতককে সড়কের পাশে ফেলে রেখে গেছে, তা জানার জন্য তদন্ত চলছে।

বাগেরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম জানান, নবজাতক শিশুটিকে খুলনা বিভাগীয় ‘ছোটমনি নিবাসে রাখা হবে। শিশুটিকে কেউ লালন পালন করতে চাইলে জেলা শিশুকল্যাণ বোর্ডের কাছে আবেদন করতে হবে। সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই বোর্ডের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক।’

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, ওই নবজাতক বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসসিএএনওতে ভর্তি রয়েছে। হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রায় আড়াই কেজি ওজনের ছেলে নবজাতকটি সুস্থ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews