1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লক্ষ্মীপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ১

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃস্টিপকুলীয় জেলা লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ আরও ছয়জন। ১ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভবানীগঞ্জে লক্ষ্মীপুর-রামগতি সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৫৫) রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পণ্ডিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, চর আলেকজান্ডার থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। ভবানীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন। আহত হন বাকি ছয়জন। আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশ জানায়, কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, সিএনজি চালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু আহত হয়েছেন। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ বলেন, হাসপাতালে নেওয়ার আগে আলমগীর হোসেন মারা যান। আহতদের মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদ ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক। হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি চালক ফেরদৌস আলমসহ অন্যরা সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews